শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

সিলেটবাসীকে শারদীয় শুভেচ্ছা জানালেন গোবিন্দ দাস

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: যত মত তত পথ হিন্দু স্বার্থে একমত,“যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমোহঃ”শারদীয় দুর্গোৎসব, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগর এর সাংগঠনিক সম্পাদক গোবিন্দ দাস।

এক শুভেচ্ছা বার্তায় গোবিন্দ দাস বলেন, সিলেট ধর্মীয় সম্প্রীতির অন্যতম এক স্থান । এখানে সকল ধর্মাবলম্বী মানুষ উৎসবে-আনন্দে, ধর্ম-বর্ণ নির্বিশেষে উদযাপন করেন । বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যে উৎসবের উন্মাদনা দেখা যায় তা কিন্তু সত্যিই আমাদের পুলকিত ও মুগ্ধ করে। এই উৎসব বাঙালির ঐতিহ্য। ধর্ম মানুষকে ন্যায় ও কল্যাণের পথে আহ্বান করে, অন্যায় ও অসত্য থেকে দূরে রাখে, দেখায় মুক্তির পথ। তাই ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি সকলকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে।’ শুভেচ্ছা বার্তায় সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন গোবিন্দ দাস।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain