শিরোনাম :
প্রকাশ্যে গণনা হবে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা আগামী শনিবার সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা ৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গেলেন নেতৃবৃন্দ ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় বাণিজ্য মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি হবিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৮ ড্রেজার ধ্বংস শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: সিলেটে রাষ্ট্রপতি স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল

কুলাউড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে খুন করেন বাবা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী পপি সরকার (১২) খুনের রহস্য উদ্‌ঘাটিত হয়েছে।

পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়ে পপিকে বাবা দিগিন্দ নম হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার দুপুরে কুলাউড়া থানায় সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুছ ছালেক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিপক্ষকে ফাঁসাতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী মেয়েকে খুন করেন বাবা দিগেন্দ্র সরকার। ঘটনাস্থলে পাওয়া বিস্কুটের প্যাকেটের সূত্র ধরে এ হত্যারহস্য উদ্‌ঘাটন করে পুলিশ।

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর এলাকায় একটি বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া থাকেন দিগেন্দ্র সরকার ও আশালতা সরকার দম্পতি। তাদের মেয়ে পপি শৈশব থেকে বুদ্ধিপ্রতিবন্ধী। সে লেখাপড়া করত না। পপি ছাড়াও তাদের আরেক কন্যাসন্তান রয়েছে। তাদের মূল বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গুমগুমিয়া গ্রামে। দিগেন্দ্র সরকার পেশায় একজন মৎস্যজীবী।

সংবাদ সম্মেলনে ওসি আবদুছ ছালেক বলেন, গত ২৭ সেপ্টেম্বর সকালে সুলতানপুরে বাড়ির পাশে এক ব্যক্তির বাগানে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পপি সরকারের লাশ পাওয়া যায়। এ ঘটনায় দিগেন্দ্র সরকার বাদী হয়ে সুরমান মিয়া ও কাজল মিয়া নামের প্রতিবেশী দুই ব্যক্তিকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। এজাহারে বলা হয়, ওই দুই ব্যক্তি তার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। এ ব্যাপারে স্থানীয় লোকজনের কাছে বিচার চাওয়ায় তাঁরা ক্ষিপ্ত হয়ে বিস্কুটের লোভ দেখিয়ে পপি সরকারকে ডেকে নিয়ে হত্যা করেন।

ওসি আবদুছ ছালেক আরও বলেন, সুরমান ও কাজলের সঙ্গে দিগেন্দ্রের আগে থেকে বিরোধ ছিল। তাদের কারণে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ কারণে তাদের ফাঁসানোর পরিকল্পনা করেন। তদন্তকালে পপির শয়নকক্ষের জানালায় একটি বিস্কুটের প্যাকেট পাওয়া যায়। তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে, দিগেন্দ্র ২৬ সেপ্টেম্বর স্থানীয় একটি দোকান থেকে ১০ টাকা দিয়ে বিস্কুটের প্যাকেটটি কেনেন। ওই দিন গভীর রাতে তিনি মেয়েকে শ্বাস রোধ করে হত্যা করে লাশ বাগানে নিয়ে ফেলে রাখেন। এরপর প্রতিপক্ষকে ফাঁসাতে প্যাকেটটি জানালায় ঝুলিয়ে রাখেন।

এ ব্যাপারে গতকাল শনিবার দিগেন্দ্র সরকার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। তাকে আদালতের মাধ্যমে মৌলভীবাজারের কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain