শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

বিকাশে প্রতারণায় হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করলো পুলিশ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে উপবৃত্তির টাকা দেয়া বলে বিকাশের মাধ্যমে ২৫ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ওই টাকা সোমবার (৩ অক্টোবর) উদ্ধার করে পুলিশ।

প্রতারণার শিকার ওই শিক্ষার্থীকে টাকাগুলি বুঝিয়ে দিয়েছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, গত ২০ সেপ্টেম্বর উপবৃত্তির টাকা দেওয়া হবে বলে বিকাশের মাধ্যমে ২৫ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন এক কলেজ শিক্ষার্থী। পরে অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঝালকাঠি থানা পুলিশের সহযোগিতায় এক প্রতারককে আটক করা হয়। পরে অভিযোগকারী ওই শিক্ষার্থী মামলা না করায় বিকাশে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করে, ঝালকাঠি থানায় ওই প্রতারককে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain