শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

সিলেটে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৪৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সারা দেশের ন্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়ও শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার বিজয়া দশমীর দিন সকাল থেকে উপজেলার বিভিন্ন নদী, জলাশয় ও পুকুরে দুর্গা বিসর্জন করেন ধর্মপ্রাণ সনাতনীরা।

এর আগে উপজেলার প্রতিটি মণ্ডপে ভক্তদের মাঝে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। হিন্দু তরুণীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দিয়েছেন। একজন আরেকজনেকে মাখিয়ে দিয়েছেন। সিঁদুর খেলার পাশাপাশি ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান করেছেন ভক্তরা।

শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার ২২টি মণ্ডপের মধ্যে ৮টি মণ্ডপের বিসর্জন হবে হবে না। অর্থাৎ প্রতিমা স্থায়ীভাবেই স্থাপন করা হয়েছে এসব মণ্ডপগুলোতে। বাকী ১৪টি প্রতিমা বিভিন্ন নদী, জলাশয় ও পুকুরে বিসর্জন দেওয়া হয়েছে। পাগলা সংলগ্ন ডাবরের পুরোনো ফেরিঘাটে মহাসিং নদীতে পশ্চিম পাগলার সনাতন সংঘের প্রতিমা, পালপাড়ার তমেশ পালের বাড়ির প্রতিমা ও ত্রিনয়নী পূজা সংঘের প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। ডাবর সেতুর পূর্বপাড়ে বিসর্জন দেওয়া হয়েছে পূর্ব পাগলার দামোধরতপীর প্রতিমা। প্রতিমা বিসর্জনে ভক্তদের ভিড় ছিলো চোখে পড়ার মতো।

প্রাক্তন মেম্বার ও প্রবীণ ব্যক্তি ধীরেন্দ্র পাল ধীরু বলেন, মা দুর্গা চলে যাবেন। মায়ের কাছে এটাই চাই, মা যেনো আমাদের সকলের মঙ্গল করেন।

প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তার কথা মাথায় রেখে ডাবরের পুরোনো ফেরিঘাটে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জিসান রহমান নাবিকের নের্তৃত্বে রাখা হয়েছিলো ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

জিসান রহমান জানান, বিসর্জনে আসা ভক্তদের নিরাপত্তার কথা চিন্তা করে বরাবরের মতো আমরাও এসেছে। যেকোনো রকমের দূর্ঘটনা এড়াতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain