শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

রাতারগুল সংলগ্ন সারি-গোয়াইন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে প্রতিবাদ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২৬২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সরকার ঘোষিত মহাল থেকে পরিকল্পিত ও বিজ্ঞানসম্মতভাবে বালু উত্তোলনে সমস্যা নেই সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলসংলগ্ন সারি-গোয়াইন নদীর জলুরমুখ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। অপরিকল্পিতভাবে বালু তোলায় নদীভাঙন দেখা দিয়েছে। ফলে রাতারগুল এখন হুমকির মুখে। আশপাশের পাঁচটি গ্রামের মানুষ কৃষিজমি ও বসতভিটা হারানোর আশঙ্কায় আছে। অথচ প্রকৃতি ও পরিবেশবিধ্বংসী এসব কর্মকাণ্ড রুখতে প্রশাসন নীরব।

 

৪ অক্টোবর (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার দিকে রাতারগুল খেয়াঘাট এলাকায় আয়োজিত এক নাগরিক বন্ধন কর্মসূচিতে বক্তারা এসব অভিযোগ করেন।

 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা ও সুরমা রিভার ওয়াটারকিপারের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

 

রাতারগুল এলাকার প্রবীণ ব্যক্তি আবদুল করিম শিকদারের সভাপতিত্বে নাগরিক বন্ধনে সঞ্চালনা করেন ও ধারনা বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী।

 

বক্তব্য রাখেন বাপার জাতীয় পরিষদ সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল, অধ্যাপক ড. আলী ওয়াক্কাস, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ–আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দা সীমা করিম প্রমুখ।

 

বাপার সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী বলেন, রাতারগুলসংলগ্ন জলুরমুখ এলাকায় প্রতি রাতে বালু উত্তোলন করছে ‘বালুখেকো’ দুর্বৃত্তদের একটি চক্র। নিজেদের প্রভাবশালী দাবি করা এ চক্রের বালু উত্তোলনের ফলে রাতারগুল ভাঙনের মুখে। এ ছাড়া পাশের চালিতাবাড়ীসহ একাধিক গ্রামের মানুষ কৃষিজমি ও বসতভিটা হারানোর হুমকিতে আছেন। এ অবস্থায় স্থানীয় প্রশাসন দুর্বৃত্তদের দমনে ব্যর্থ হওয়ায় পরিবেশবাদীরা এ প্রতিবাদী নাগরিক বন্ধন কর্মসূচি পালন করেন।

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল বলেন, আমরা প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে। তবে তা অবশ্যই পরিকল্পিত ও বিজ্ঞানসম্মতভাবে হতে হবে। সরকার ঘোষিত বালু মহাল থেকে নির্দেশিত পদ্ধতিতে বালু উত্তোলনে সমস্যা নেই। এসব বালু মহাল ইজারা দিয়ে সরকার রাজস্ব পায়; দেশের অবকাঠামোগত উন্নয়নও নিশ্চিত হয়। রাতারগুল জলাবনের নিকটে সরকার বালু মহাল ঘোষনা করেনি। অথচ প্রতি রাতেই এখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। যেহেতু দিনের বেলা বালু উত্তোলন না করে, রাতের বেলায় বালু উত্তোলন করা হয় তাহলে স্বাভাবিকভাবেই ধরে নেয়া যায় ব্যাপারটি আইনসিদ্ধ নয় বা অবৈধ। এতে সরকারও যেমন রাজস্ব হারাচ্ছে, জলাবনও হুমকির সম্মুখিত হয়ে পড়ছে।

 

প্রায় এক ঘণ্টা এ কর্মসূচি চলে। এতে বাপার কর্মী সুপ্রজিত তালুকদার ও বাবুল আল মামুন, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের সভাপতি আনোয়ার হোসেন, রাতারগুল গ্রামের বাসিন্দা হারিছ মিয়া, মিনহাজ উদ্দিন, মো. সোনা মিয়া, গিয়াস উদ্দিন, ফখরুল ইসলাম, আবদুল কাদির, বিল্লাল আহমদ, কাওছার আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

কর্মসূচি শেষে বাপা নেতৃবৃন্দ নদীভাঙনের শিকার ক্ষতিগ্রস্ত রাতারগুল এলাকা পরিদর্শন করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain