শিরোনাম :
নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ সাবেক ছাত্রনেতা সামী ও রাজকে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সংবর্ধনায়-কয়েছ লোদী সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার

বিশ্ব পরিযায়ী পাখি দিবসে সিলেট বন বিভাগের আলোচনা সভা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিশ্ব  পরিযায়ী পাখি দিবস উপলক্ষে পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থল ও বিচরণস্থল সংরক্ষণে কার্যকরি ভূমিকা রাখতে ‘সিলেট বন বিভাগে’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ অক্টবর শনিবার সিলেট সদর উপজেলা পরিষদের একটি হলরুমে আয়োজিত আলোচনা সভায় সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক জি এম আবু বকর সিদ্দিক। সভায় বক্তরা বলেন, বিশেষ করে সিলেটের মিঠা পানির হাওর-বাওর, বিল এবং জলাশয়গুলোতে পৃিথবীর বিভন্ন দেশ থেকে আগত বিভিন্ন প্রজাতির পাখি বিচরণ করে থাকে। তাদেও স্বাধীন বিচরণে দেশের প্রচলিত আইন থাকা স্বত্বেও দস্কৃতকারী শিকারীরা পাখি শিকারসহ নানাভাবেই পরিবেশের ক্ষতি করছে। শুধুমাত্র আলোচনা করলেই কেবল পরিযায়ী পাখি এবং তাদের আবাসস্থল রক্ষা করা সম্ভব না। আইনের প্রয়োগ কিংবা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ জরুরি ভিত্তিতে সামজিক সচেতনতাসহ আইনের যথাযথ প্রয়োগ করতে হবে সংশ্লিষ্ট বিভাগকে। সর্বপরি পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশীয় জীববৈচিত্র রক্ষার পাশাপাশি পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয় এবং বিচরণে সরকারী বেসরকারী, সামাজিক এবং ব্যাক্তিগত উদ্যোগসহ নিজনিজ অবস্থান হতে আন্তরিক সহযোগিতা করা ও সচেতন হওয়া উচিৎ। অলোচনা সভায় সারিঘাট রেঞ্জ বন কর্মকর্তা মো. সাদ উদ্দিন আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জ বন কর্মকর্তা মো. শহিদুল্লাহ সহ সিলেট বন বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও খাদিম নগর সিএমইসির সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain