শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষ্যে গাউসিয়া কমিটি সিলেটে জশনে জুলুসরে র‌্যালি

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২২২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষ্যে ১২ই রবিউল আউয়াল ( ৯অক্টোবর ) গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে রবিবার সকাল ১০টায় হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণ থেকে জশনে জুলুস বের করা হয়।

 

মিছিলটি নগরীর হযরত শাহজালাল (রঃ) মাজার প্রাঙ্গন থেকে বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জালালাবাদ থানার মইয়ারচরস্থ মাদরাসা-এ-তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গনে জুলুসোত্তর আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

গাউসিয়া কমিটির সিলেট জেলার সভাপতি হাফেজ মিসবাহ উদ্দিন চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন- গাউসিয়া কমিটির প্রধান উপদেষ্ঠা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালালুদ্দিন আল ক্বাদেরী, ও এস.এ.এম শহিদুল ইসলাম সেলিম এবং যুগ্ম সম্পাদক মুহাম্মদ শাহেদ আলীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মোল্লারগাও ইউপি চেয়ারম্যান শেখ মকন মিয়া ,মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, দরগাহে হযরত শাহজালাল (রা.) মুতাওয়াল্লী শামিউল মাহমুদ খান, সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ গিয়াস উদ্দিন সিনিয়র সভাপতি মুহাম্মদ মোক্তার মিয়ার,সাবেক সিভিল সার্জন ডা. ওয়ালী মাহমুদ খান, এয়ারপোর্টে থানা গাউসিয়া কমিটির আয়বাহক মো. ইলিয়াছ আলী মেম্বার,

পরিশেষে খতমে গাউসিয়া ও মিলাদ শরীফ শেষে বাংলাদেশসহ সমস্ত মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় করে মোনাজাত করা হয়।নেতৃবৃন্দ বলেন- অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা গঠনে রাসুল (দ.) এর আর্দশিক চেতনার বিকল্প নেই। যেখানে অশান্তি, জঙ্গিবাদ উপস্থিত তার বিপরীতে প্রিয় হাবিবের দর্শনই যথেষ্ট। সর্বত্র রাসুলের (দ.) দর্শন থেকে দূরে থাকার কারণে মানুষ পথভ্রষ্ট হচ্ছে। রাসুল (দ.)এর অনুসরণই সকল সমস্যার সমাধান নিহীত। জুলুছের যৌক্তিকতা তুলে ধরে নেতৃবৃন্দ আরও বলেন, আমরা যদি রবিউল আউয়াল মাসে নবীজির সম্মানে জশ্নে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) পালন করি তাহলে অবশ্যই আমরা আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত প্রাপ্ত হবো।

বক্তারা আরো বলেন, প্রিয়নবী হযরত মুহাম্মদ (দ.) বিশ্ব মানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ করুণা ও অনুগ্রহ। মহানবীর আগমন ছিল সকল সৃষ্টির জন্য রহমত, বরকত ও মহা আনন্দের। তিনি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় তথা সার্বিক দিক থেকে অধঃপতনের চরম সীমায় নিমজ্জিত সমাজকে খোদায়ী নির্দেশনার আলোকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিলেন। গোটা মানব সমাজকে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানবতার মহান আদর্শে উজ্জীবিত করেছিলেন। তিনি ইনসাফভিত্তিক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাষ্ট্র প্রতিষ্ঠা করে অনুসরনীয় নজীর স্থাপন করেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের যথাযথ অধিকার নিশ্চিত করে গেছেন।

 

তাঁর জীবনের প্রতিটি দিকই তাই সকলের জন্য অনুসরণীয়। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল ক্ষেত্রে তিনি সারা দুনিয়ার জন্য শ্রেষ্ঠতম আদশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain