শিরোনাম :
জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন

মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সিলেট বিভাগীয় সমন্বয়কারী হলেন নাজিম

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৫৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট বিভাগের সমন্বয়কারী নির্বাচিত হয়েছেন সিলেটের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা মোঃ নাজিম। আজ ১০ অক্টোবর সোমবার মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম বাচ্চু ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার মৃধা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়।
মোঃ নাজিমকে চিঠিতে বলা হয়, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে আপনাদের পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মহান মুক্তিযুদ্ধে যে ভূমিকা রেখেছে তা জাতীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তারই ধারাবাহিকতায় আপনারা পরবর্তী সময়ে য্দ্ধুাপরাধীদের বিচারের দাবীতে এবং উগ্র-জঙ্গী, সন্ত্রাস, দূর্নীতি ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে যে সাহসী ভূমিকা অব্যাহত রেখেছেন তাতে পরবর্তী প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের চেতনায় শোষনহীন সোনার বাংলা গড়ার অগ্রণী ভূমিকা রাখবে।

এ ব্যাপারে জানতে চাইলে নব-নির্বাচিত সিলেট বিভাগীয় সমন্বয়কারী মোঃ নাজিম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট বিভাগীয় সমন্বয়কারী হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করায় গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি মোঃ নজরুল ইসলাম বাচ্চু ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার মৃধা ভাইকে। তিনি আরও বলেন,সিলেট বিভাগে মুক্তিযোদ্ধা যুব কমান্ডকে একটি শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করে যাব।আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালনের জন্য সকলের সহযোগীতা কামনা করছি। উল্লেখ্য,মোঃ নাজিম মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সিলেট জেলা শাখার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain