শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

আজমিরীগঞ্জে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের আজমিরীগঞ্জে নদীতে মাছ শিকার করতে গিয়ে তাহুছ মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে সাত টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত তাহুছ মিয়া মাহতাবপুর গ্রামের মৃত জনাব আলীর পুত্র।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় সোমবার সকাল ৭ টার দিকে তাহুছ মিয়া বাড়ীর পার্শ্ববর্তী কালনী নদীতে মাছ শিকার করতে যায়। এসময় হঠাৎ করে বজ্রপাত শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্হানীয়রা নদীর পাড় থেকে তাহুছ মিয়াকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাহুছ মিয়াকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নজু মিয়া জানান-তাহুছ মিয়া পেশায় কৃষি কাজ করতেন।সোমবার সকালে নদীতে মাছ ধরতে যাওয়ার পর বজ্রপাত শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।আমরা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাহুছ মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলাম জানান- নিহতের পরিবারকে সরকারি কোষাগার থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain