শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

কুলাউড়ায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের কুলাউড়ায় ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় সোমবার দুপুরে ভাস্কর চাষা (৬৫) নামের ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

ধর্ষণের শিকার ওই শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ভাস্কর চা বাগানের বাজারে মুদি দোকানদার ও ওই এলাকার মৃত ভোলা চাষার ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, ওই শিশু কুলাউড়ার একটি চা বাগানে মায়ের সাথে নানার বাড়িতে থাকে। ৯ অক্টোবর সকালে ওই শিশু পার্শ্ববর্তী এক প্রতিবেশীর বাড়িতে ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে ভাষ্কর ওই শিশুকে জোর করে তার দোকানে নিয়ে যায়।এরপর দোকানের ভেতরে থাকা স্টোর রুমে জোরপূর্বক ওই শিশুটিকে ধর্ষণ করে ভাষ্কর। এসময় শিশুটির চিৎকারে লোকজন ওই দোকানে ঢুকলে ভাষ্কর পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) বিভাগে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘ভিকটিম শিশুর নানা থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শিশুটি মৌলভীবাজারে চিকিৎসাধীন আছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain