শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

জগন্নাথপুর উপজেলা নির্বাচন: সব প্রার্থীর মনোনয়ন বৈধ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৩ প্রার্থীর দাখিলকৃত মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।সোমবার(১০ অক্টোবর) উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা প্রার্থিতা যাচাই বাছাই করে চেয়ারম্যান পদে ৫ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

মনোনয়ন বৈধ প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকমল হোসেনে, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান, স্বতন্ত্র প্রার্থী মুক্তাদীর আহমদ মুক্তা, জমিয়ত মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম ও স্বতন্ত্র প্রার্থী আব্বাস উদ্দিন চৌধুরী লিটন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সহসভাপতি সালেহ আহমদ, যুক্তরাজ্যপ্রাবসী সৈয়দ তুহেল আহমদ ও বিএনপি নেতা আব্দুল মতিন লাকি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ রীনা বেগম, সুফিয়া খানম সাথী, ও সেলিনা বেগম।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বলেন, মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি না পাওয়ায় সবার মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ২ নভেম্বর ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain