শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

সুশিক্ষার প্রসার বৃদ্ধি পেলে এলাকা উন্নত হবে: এমপি মোকাব্বির

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের সহ সভাপতি মোকাব্বির খান বলেছেন, যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। তাই আমাদের দেশ ও জাতির উন্নয়ন-অগ্রগতির জন্য সুশিক্ষার প্রসার বৃদ্ধি করতে হবে। আর সুশিক্ষার প্রসার বৃদ্ধি পেলে আমাদের এলাকাও উন্নত হবে। তিনি আরো বলেন, সরকারের গ্রহন করা উন্নয়ন প্রকল্পগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় আমাদের সবাইকে সেদিকে সুদৃষ্টি রাখতে হবে। আর কাজে অনিয়ম কিংবা দূর্নীতি হলে সাথে সাথে এলাকাবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করতে হবে।

তিনি সোমবার (১০ অক্টোবর) সকালে সিলেটের বিশ্বনাথে সফাত উল্ল্যাহ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত উন্নয়নমূলক এবং অলংকারী-পৌদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে অনুষ্ঠিত পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

সফাত উল্ল্যাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুজ্জামান সমছু, এমএজি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শামছুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলার প্রকৌশলী আনোয়ার হোসেন, অলংকারী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার অদুদ মিয়া, আটাব সিলেট অঞ্চলের যুগ্ম সম্পাদক আমিরুল গণি মিনহাজ, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আছাব আলী, সমাজসেবক আপ্তাব আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ ক্বারী তুহিন আহমদ, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মাসুদ এমরান এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে শিক্ষার্থী মাহিমা বেগম, আছিয়া বেগম।

অলংকারী-পৌদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন আহাদ শাওনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি নাজমুল ইসলাম মকবুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, এমএজি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শামছুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলার প্রকৌশলী আনোয়ার হোসেন, আটাব সিলেট অঞ্চলের যুগ্ম সম্পাদক আমিরুল গণি মিনহাজ। অনুষ্ঠানগুলোতে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain