শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

সিলেটে বাস খাদে পড়ে চাচা-ভাতিজি নিহত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২১৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জের যাত্রীবাহী বাস খাদে পড়ে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাগলার নোয়াগাঁও গ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রূপা বেগম (১০) ও টিপু মিয়া (৩৫)। টিপু দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের আঞ্জব আলীর ছেলে। আর রূপা একই এলাকার শমশের আলীর মেয়ে। তারা দুজন সম্পর্কে চাচা-ভাতিজি। এতে আরো ৪জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায় নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে দিরাইমুখী শুভযাত্রা পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস (চট্ট-মেট্রো জ- ১১-০৫৪৮) দামোধরতপী এলাকার নোয়াগাঁও গ্রামে স্থানীয় মেম্বার মো. আনোয়ার হোসেনের বাড়ির সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই টিপু মিয়া ও রুপা বেগমের মৃত্যু হয়৷ এসময় আরো ৪ থেকে ৫জন গুরুতর আহত হয়েছেন। প্রথমে স্থানীয়রা ও পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হতাহতদের উদ্ধার করেন। আহতদের সুনামগঞ্জ সদর ও সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শ মো. সেলিম বলেন, লাশ দুটি উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার আত্মীয় স্বজন আসলে আইনি প্রক্রিয়া শেষ করে তার আত্মীয়ের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain