শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

সিলেটের জিন্দাবাজারে ‘ভূত সেজে’ রেস্টুরেন্টে চুরি!

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট মহানগরীর পূর্ব জিন্দাবাজারস্থ চিক চিকেন রেস্টুরেন্টে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ প্রায় অর্ধলক্ষ টাকা, মোবাইল ফোনসহ চুরি হয়েছে মূল্যবান কাজগপত্র।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার (১৫ অক্টোবর) ভোরে মহানগরীর পূর্ব জিন্দাবাজরস্ত আর বি কমপ্লেক্সের নিচ তলায় অবস্থিত চিক চিকেন রেস্টুরেন্টের রান্নাঘরের ভ্যান্টিলেটর দিয়ে রেস্টুরেন্টের ভেতর ওই চোর প্রবেশ করে। এ সময় সে মুখ লুকানোর জন্য কখনো নিজের পরিহিত শার্ট আবার কখনো বস্তা ব্যবহার করে। পরে ক্যাশ কাউন্টারের তালা ভেঙে লকারে থাকা অর্ধ লক্ষাধিক টাকা এবং রেস্টুরেন্টের মোবাইল ফোনসহ মূল্যবান কাজগপত্র চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় সিলেট কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়রি করেছেন চিক চিকেনের ম্যানেজিং ডিরেক্টর ফয়সল আহমেদ।

এ বিষয়ে কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, চুরির ঘটনায় জিডি হয়েছে। বিষয়টি তদন্তাধীন। জড়িতদের ধরার চেষ্টা চলছে।সূত্র:সিলেটভিউ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain