শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

অবুঝ শিশু শেখ রাসেল হৃদয়ে অক্ষত অনুভূতিতে জাগ্রত এক নাম : ডা. আরমান আহমদ শিপলু

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৯০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিাবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ছিলেন বঙ্গবন্ধু পরিবারের আদরের ধন। ১৯৭৫ এর ১৫ আগস্ট কালো রাতে রক্ত পিপাসু হায়েনারা বঙ্গবন্ধুকে পরিবারের সদস্যসহ নির্মমভাবে হত্যা করে। ভয়াল ও পৈশাচিক সেই হত্যাযজ্ঞে শহীদ হোন শেখ রাসেল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আমাদের মাঝ থেকে কেউ মুছে ফেলতে পারে নি, বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যগণ বাংলা ও বাঙালির ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র। অবুঝ শিশু শেখ রাসেল আজও মানুষের হৃদয়ে অক্ষত অনুভূতিতে জাগ্রত এক নাম।

তিনি মঙ্গলবার (১৮ অক্টোবর) বাদ আসর নগরীর শাহী ঈদগাহস্থ অনুশীলন একাডেমীতে ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুশীলন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক শিশির সরকারের সভাপতিত্বে ও ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স এর সহ-সভাপতি মো: জায়েদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স এর প্রতিষ্ঠাতা কাজী মুহিবুর রহমান, পৃষ্ঠপোষক কাজী মো: ফারুক আহমদ, সম্ভাব্য কাউন্সিলর রুনা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী ইয়াসমিন, রিহান আহমদ, কামাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain