শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেটের ওসমানীনগরে ‘পুলিশের গাড়িচাপায়’ টমটম চালক নিহত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের ওসমানীনগরে শেরপুর হাইওয়ে পুলিশের গাড়িচাপায় এক টমটম চালক নিহত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে সিলেট -ঢাকা মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম (এওলাতৈল) নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর অন্যান্য টমটম চালক ও স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন। নিহত টমটম চালক নূর মিয়া উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গদিয়াচর গ্রামের বাসিন্দা।

এদিকে, দুর্ঘটনার পর পুলিশের ওই গাড়িসহ পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন স্থানীয় উত্তেজিত জনতা। তবে পুলিশ বলছে, পুলিশের গাড়ি চাপা দেয়নি। চাপা দিয়েছে ট্রাক। এ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্য পরিমল চন্দ্র দেব বলেন, শেরপুর পুলিশ ফাঁড়ির গাড়ি পুলিশ সদস্যদের নিয়ে টহলে ছিল। গোয়ালাবাজার থেকে আসার পথে একটি ট্রাক একটি টমটমকে চাপা দেয়। পুলিশ সদস্যরা দুর্ঘটনা দেখে সেখা যান এবং উদ্ধার কাজে নিয়োজিত হন। কিন্তু সাধারণ জনতা ভুল বুঝে পুলিশের উপর দয় চাপাচ্ছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত ওই ট্রাক জব্ধ এবং চালককে আটক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain