শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

সিলেট নগরীতে সাংবাদিকদের মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ২৯ প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা ও প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রতিবাদে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে)-এর উদ্যোগে শনিবার (২২ অক্টোবর) দুপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগরীর সুবিদবাজারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন এসএমইউজে-এর সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন।

সংগঠনের সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন এসএমইউজে-এর সহসভাপতি বদরুদ্দোজা বদর, আবদুল কাদের তাপাদার ও সহসাধারণ সম্পাদক এম এ মতিন।

উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মো. আব্দুর রাজ্জাক, কবির আহমদ, সাংবাদিক এস এ শফি, হুমায়ুন কবির লিটন ও ইফতেখার মো. নাবিল প্রমুখ।

সমাবেশে বক্তারা নতুন এই প্রজ্ঞাপন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ উল্লেখ করে বলেন, এটি সাংবাদিকতার জন্য ভীতি ও প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

বক্তারা বলেন, ২৯টি প্রতিষ্ঠান জনস্বার্থ সংশ্লিষ্ট। এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে জনসেবা ও পরিসেবা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যত্যয় ঘটলে এ সংক্রান্ত তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে কোনো সুযোগ থাকবে না, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। ইতোমধ্যে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সম্পাদক পরিষদ নতুন এই প্রজ্ঞাপন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তা স্পষ্টকরণের দাবি জানিয়েছেন। আমরাও অবিলম্বে নতুন এই প্রজ্ঞাপন বাতিল ও প্রেস কাউন্সিল সংশোধন আইন প্রকাশের দাবি জানাচ্ছি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain