শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেট বিবেকের মাসিক সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মানব সেবায় নিবেদিত সংগঠন ‘সিলেট বিবেক’ এর কার্যকরী পরিষদের মাসিক সভা গত ২১ অক্টোবর বেলা ১১টায় মির্জাজাঙ্গালে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিবেক এর সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় যুব ও তরুণদের সম্পৃক্ত করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। এ ব্যাপারে জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনকে আহবায়ক, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, প্রফেসর অরুণ চন্দ্র পাল, উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, বিনয় ভূষণ তালুকদার ও রোটারিয়ান পীযুষ কান্তি পুরকায়স্থকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন করা হয়।
সভায় বার্ষিক মতবিনিময় সভা আগামী ২৬ নভেম্বর শনিবার করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব, প্রফেসর অরুণ চন্দ্র পাল, কোষাধ্যক্ষ অধ্যাপক অনবীর রায়, সহ কোষাধ্যক্ষ এপেক্সিয়ান জি.ডি. রুমু, প্রচার সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, নির্বাহী সদস্য এডভোকেট নির্মলেন্দু চৌধুরী পান্না, স্বপন পাল চৌধুরী, পীযূষ কান্তি পুরকায়স্থ, অসিত বরণ হালদার প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain