শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে আইডিইবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২০৯ বার পড়া হয়েছে
অনুসন্ধান নিউজ :: ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি’র সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে আইডিইবি নেতৃবৃন্দ ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র-শিক্ষক জেনিক সদস্য প্রকৌশলীদের সাথে এক মতবিনিময় সভা রোববার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি’র সিলেট জেলা শাখার সভাপতি মো. নজরুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন, আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মাহমুদুর রশীদ মসরুর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মো. রেহান মিয়া, অর্থ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সহ জনসংযোগ ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম শিমুল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আহসান কবির, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ সিলেট শাখার সভাপতি মো. এ কিউ এ জোবায়ের, আইডিইবি’র সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রফিক উদ্দীন আহমেদ।
আবু সালেহ নোমান ও ইশরাত জাহান মীম এর যৌথ উপস্থাপনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কাওছার আহমদ। গীতা পাঠ করেন পপি রানী দাশ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর (ইন্সট্রাক্টর  মেকানিক্যাল) সালাউদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইডিইবি সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর একাডেমিক ইনচার্জ মো. ইকবাল হোসেন চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভায় আইডিইবি’র সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে আইডিইবি নেতৃবৃন্দ ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র-শিক্ষক জেনিক সদস্য প্রকৌশলীদের সাথে ব্যাপক আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি
আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain