শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

নারীদের স্বাস্থ্য সচেতনতা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে কনসার্ন উইমেন্স ফর ফ্যামিলী ডেভলপমেন্ট এর সহযোগিতায় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ নারী কিশোরী এবং ট্রান্সজেন্ডারদের সুরক্ষা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যের চাহিদা পূরণ করা, নারীদের স্বাস্থ্য সচেতনতা সহ আয়মূলক প্রশিক্ষণ অবহিতকরণ সভা গত ২৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়।
কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া’র সভাপতিত্বে ও বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রোকসানা বেগম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা বেগম, পূর্ব ইসলামপুর পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর আহমদ, তেলিখাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিহাব উদ্দিন, ইউপি সদস্য রহমত আলী, কবির আহমদ, আব্দুস শহিদ, মোঃ ইসলাম উদ্দিন, ছবুতারা বেগম, আফিয়া বেগম ও রকিনা বেগম, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, আজাদ মিয়া, ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের স্টাফ মোঃ ফজলু রহমান, চাষী রশিদ আলী প্রমুখ।
সভায় বক্তরা বলেন, নারীদের যৌন প্রজনন ও স্বাস্থ্য বিষয়ে জেনে স্বাস্থ্য সচেতন হতে হবে। নারীদের স্বাবলম্বি ও সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি উন্নত বাংলাদেশ গড়তে পুরুষ ও নারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বক্তারা ঈকোয়্যালিটি সোসাইটির কার্যক্রমের মত অন্যান্য এনজিও সংস্থা ও সামাজিক সংগঠনগুলোকে নারীদের জীবন মান উন্নয়নে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain