শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

বাউল সিরাজ উদ্দিনের উপর হামলার প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২১৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: গীতিকার ও বাউল শিল্পী সিরাজ উদ্দিনের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌরসভাস্থ থানা পয়েন্টে বাউল শিল্পী অনুরাগী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাউল গীতিকার শিল্পী বাদক কল্যাণ সংস্থা সাংগঠনিক সম্পাদক মাসুক আলম’র সভাপতিত্বে ও আপেল মাহমুদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক জোট দিরাই উপজেলা সভাপতি বিষ্ণপদ দাস, সাধারণ সম্পাদক বাউল অসীম চৌধুরী, সহসভাপতি মুজিবুর রহমান, দৈনিক যুগান্তর দিরাই উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, বাউল সিরাজ উদ্দিন, দিরাই উপজেলা খেলাঘর সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস, গীতিকার আব্দুর রহিম, সাংবাদিক রুখুনুজ্জামান জহুরি।

এসময় উপস্থিত ছিলেন- বাউল সুনাফর উল্লাহ, গীতিকার জীবন সূত্রধর, আশিক সরকার, আফাজ মিয়া, বাউল রাজিল উদ্দিন, জুয়েল মিয়া, রুবেল মিয়া, আয়ুব খাঁ, মুজিব মিয়া প্রমুখ।

বাউল সিরাজ উদ্দিনের উপর হামলার তীব্র নিন্দা ও জড়িতদের কঠোর শাস্তির দাবী জানান বক্তারা।

উল্লেখ্য- বিগত ৮ অক্টোবর বিশ্বনাথ উপজেলার তেলিকোনা গ্রামে বাউল গানের আসরে গান শেষে সন্ত্রাসীদের হামলার শিকার হন বাউল সিরাজ উদ্দিন। এ ব্যাপারে বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট’র চেয়ারম্যান শাহ তোফাজ্জুল ভাণ্ডারী বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি জিডি করেছন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain