শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিত্রাংয়ের প্রভাব: সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়েছে সিলেটেও। রোববার শেষ রাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সোমবার দিনে ও রাতে অব্যাহত রয়েছে। মাঝেমধ্যে বাড়ছে বৃষ্টি ও বাতাসের গতিবেগ।

হিম বাতাতের কারণে জনজীবনে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তাঘাটে সোমবার দিনে যানচলাচলও ছিল সীমিত।

সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হলেও ৪টার পর থেকে শুধু বাতাস বইতে শুরু করে। এ অঞ্চলে সোমবার সারাদিন সুর্যের দেখা মিলেনি।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সিলেটের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হচ্ছে। একই সাথে তাপমাত্রাও কমেছে। বুধবার সিলেট অঞ্চলে একই অবস্থা থাকতে পারে বলে জানান সাঈদ আহমদ চৌধুরী।

এদিকে সোমবার আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তর-দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাবে। সিলেট ও চট্টগ্রাম এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain