শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

বাবা-মায়ের ঝগড়ায় শিশুর মৃত্যু-হত্যার অভিযোগে বাবা আটক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বাবা-মায়ের ঝগড়ার সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ার একদিন পর শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় শিশুটির বাবা আব্দুল মতিনকে (৪০) আটক করেছে পুলিশ।

দুই মাস ১০দিন বয়সী ওই শিশুর নাম আল-আমিন।

ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পূর্ব-দোয়ালিয়া (রামকটার টিলা) গ্রামে।

পুলিশ অভিযোগ পাওয়ার পর সোমবার (২৪ অক্টোবর) বিকেল চারটার দিকে আব্দুল মতিনকে আটক করেছে। মতিন পূর্ব-দোয়ালিয়া (রামকটার টিলা) গ্রামের নিফার আলীর ছেলে।

পুলিশ ও অভিযোগ থেকে জানা গেছে, আব্দুল মতিন (৪০) একাধিক বিয়ে করেছেন। এ নিয়ে স্ত্রী লাবনী আক্তার ও আব্দুল মতিনের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছে। গত রোববার (২৩ অক্টোবর) বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-ঝাটি চলছিল। একপর্যায়ে আল-আমিন মায়ের কোল থেকে ছিটকে পড়ে। ওইদিন (রোববার) সন্ধ্যায় শিশুপুত্রসহ লাবনী আক্তার তার বাবার বাড়ি চলে যান। এদিকে সোমবার সকালের দিকে আল-আমিনের শরীর খারাপ করলে তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটি মারা যাওয়ার তথ্য পুলিশকে জানানো হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এরপর শিশুর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ শিশুর বাবা আব্দুল মতিনকে আটক করে। এই ঘটনায় বড়লেখা থানায় মামলা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্বাম-স্ত্রীর মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। রোববার তাদের মধ্যে ঝগড়া হয়েছে। বাচ্চাটা কোল থেকে ছিটকে পড়ে যায়। এরপর মহিলা বাবার বাড়ি চলে যায়। সোমবার শিশুটি মারা গেছে। প্রধান আসামিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain