শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

দিরাইয়ে মোটরসাইকেলের চাপায় গুরুতর আহত ১

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সুনামগঞ্জের দিরাইয়ে মোটরসাইকেলের চাপায় গুরুতর আহত হয়েছেন একজন । মঙ্গলবার বিকেল ৩টার দিকে দিরাই থানার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যাক্তির নাম রাধা কান্ত দাস (৭০)। সে দিরাই থানার গোপালপুর গ্রামের চরনাচর ইউনিয়নের মৃত রামহরি দাসের ছেলে।

আহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাধাকান্ত দাস বাড়ি থেকে বেড়িয়ে বাজারের দিকে রওনা হন। বিকেল ৩টার দিকে গোপালপুর সড়কের পাশে হাঁটার সময় পাশের গ্রামের মালেক মিয়ার ছেলে হৃদয় মিয়ার বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে চাপা দেয় । এতে রাধা কান্ত দাস গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন দৌড়ে এসে রাধা কান্ত দাসকে উদ্ধার করে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain