শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

বিশ্বনাথে ভূমি নিয়ে বিরোধ, দু’পক্ষের সংঘর্ষে অটোরিকশা চালক নিহত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের আরো বেশ কয়েকজন আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরচন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের হাফিজ আব্দুল মান্নানের ছেলে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের যেন হামলার ঘটনা না ঘটে সে জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্বনাথ পৌর শহরের চরচন্ডি গ্রামে ভূমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলাম গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain