শিরোনাম :
জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি সিলেটের ২৫০ শয্যা হাসপাতালের অনুমোদন-সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী এই বাজেটে দাম বাড়তে পারে ও কমতে পারে যেসব পণ্যের ভূমিকম্পে কাঁপল সিলেট মৃত্যুর ৩০ বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ সিলেট আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে: কয়েস লোদী ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি

সন্দ্বীপে ড্রেজারডুবি: ৪ শ্রমিকের মরদেহ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে বালু তোলার ড্রেজারডুবির ঘটনায় চার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরি ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে একজনের এবং বুধবার সকালে ডুবে যাওয়া ড্রেজার থেকে আরও তিনটি লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।
যাদের উদ্ধার করা হয়েছে তারা হলেন- পটুয়াখালী সদরের সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের আনিচ মোল্লার ছেলে ইমাম মোল্লা, একই গ্রামের আ. হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা, সেকান্দার বারির ছেলে জাহিদ বারি। এর আগে মঙ্গলবার রাতে উদ্ধার হওয়া লাশটি ছিল একই এলাকার ফকির বাড়ির ফকির রহমানের ছেলে আল আমিন ফকিরের (২৯)।

মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, মঙ্গলবার রাতে একজনের লাশ উদ্ধারের পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়। আজ সকাল ৯টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। ইতিমধ্যে তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদেরও উদ্ধারের চেষ্টা চলছে।

 

নিখোঁজ থাকা ৪ শ্রমিক হলেন- সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের মোল্লা বাড়ির আ. রহমানের ছেলে মো. তারেক মোল্লা, আনিচ মোল্লার ছেলে শাহীন মোল্লা, ইউসুফ হাওলাদারের ছেলে মো. বসার হাওলাদার, নুরু সর্দারের ছেলে আলম সর্দার।

এর আগে গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহেরখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর চায়না হারবার এলাকায় বেড়িবাঁধ থেকে আনুমানিক ৫০০ ফুট দূরে অবস্থান করছিল ড্রেজার। ঘূর্ণিঝড় সিত্রাং প্রভাবে ড্রেজারটি ডুবে এ ঘটনা ঘটে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain