শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

জাতীয় শিক্ষক দিবসে সরকারি অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে আজ জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় সিলেট সরকারি অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা পূর্বে জাতীয় শিক্ষক দিবসের র‌্যালীতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা যোগদান করেন।

সভাপতির বক্তব্যে সিলেট সরকারি অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন, শিক্ষকতা একটি মহৎ পেশা। আলোকিত সমাজ বিনির্মাণের মাধ্যমে একটি জাতি গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। সমাজে বিরাজমান নিরক্ষরতা, কুসংস্কার দূরীকরণের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সমাজের কর্ণধার হিসেবে গড়ে তোলা শিক্ষকের মূল দায়িত্ব। কোমলমতি শিক্ষার্থীদের সুকুমার বৃত্তির বিকাশের মাধ্যমে নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার মহৎ কাজের।

সিলেট সরকারি অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক কোহেলী রায় ও সহকারী শিক্ষক ইসতিয়াক হোসেন মুনশির যৌথ পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদা খাতুন, সিনিয়র শিক্ষক ফরহাত আরা বেগম, সুলতানা রোকেয়া পারভীন, রেজাউল করিম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: তাজুল ইসলাম। গীতা পাঠ করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবশ্রী দাস। সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবশ্রী দাস ও সহকারী শিক্ষক ইসতিয়াক হোসেন মুনশি। কবিতা আবৃত্তি করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কোহেলী রায়, সহকারী শিক্ষক আলী আজমান। জাতীয় দিবসে বিদ্যালয়ের শিক্ষকরা প্রধান শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। প্রধান শিক্ষকের পক্ষ থেকে বিদ্যালয়ের সব শিক্ষকে সম্মাননা প্রদান করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain