শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

বিশ্বনাথে নির্বাচনের তিনদিন আগে যে ওয়ার্ডে ভোটগ্রহণ স্থগিত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন আগামী ২ নভেম্বর। ভোটগ্রহণের তিন আগে হুট করে নবগঠিত এ পৌরসভার ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য (কাউন্সিলর) পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে কি কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা বলতে পারেননি। আজ রোববার (৩০ অক্টোবর) বিকেলে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এ ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তীতে নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভোটগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

এ ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ৬ প্রার্থী। তারা হলেন- ইউনুছ আলী (পাঞ্জাবি), নাজিম উদ্দিন (টেবিল ল্যাম্প), মো. আব্দুল মান্নান (পানির বোতল), মো. কামাল উদ্দিন (উটপাখি), নূরুল হক (ব্ল্যাক বোর্ড) ও মো. শাহজাহান সিরাজ (ডালিম)।

 

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন।

তিনি বলেন- ‘কাউন্সিলর পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে কি কারণে কাউন্সিলর পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে, সেটা জানা যায়নি।’

 

তিনি আরও বলেন- ‘এ ওয়ার্ড ছাড়া অন্যান্য সব পদে ভোটগ্রহণ করা হবে। এ লক্ষ্যে আমাদের সকল ধরনের প্রস্তুতি শেষ করা হচ্ছে।’

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain