শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

সিলেট কোম্পানীগঞ্জে ভোটার তালিকা হালনাগাদের উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে ছবিসহ নতুন ভোটার তালিকা হালনাগাদের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।

১ নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম পর্যায়ক্রমে ৬টি ইউনিয়নে চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এ ছাড়াও বাদপড়া ভোটারদের ১৯ ও ২০ নভেম্বর কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জিয়াদ আলী, ইউনিয়ন সচিব নাছির উদ্দীন, ৯ নং ওয়ার্ড সদস্য সুজিত দাস, ১নং ওয়ার্ড সদস্য মো. মঈন উদ্দিন, ৩ নং ওয়ার্ড সদস্য মেহেদী হাসান ডালিম, ৭নং ওয়ার্ড সদস্য লিটন আহমদ, অফিস সহকারী সিরাজুল ইসলাম, সিলেট জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি ও ইসলামপুর পশ্চিম ইউনিয়নের দফাদার ফারুক আহমদ ফালু, আনসার ভিডিপির ইউনিয়ন লিডার আবু হানিফ আজাদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain