শিরোনাম :
সমীরণ বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনায় সিলেটে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও বিশ্বশান্তি কামনায় পরিত্রাণ পাঠ ফ্রেন্ডস্ সোসাইটি নাইট মিডবার ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধনে সিউক চেয়ারম্যান সিলেটে এম এ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী সিলেট জেলা যুবদল নেতা গোলাম রব্বানীর জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন হাউজিং এস্টেটে বৃক্ষরোপণে সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল সিলেট ৪৮ বিজিবি কর্তৃক ৭৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ জাফলং সীমান্তে মানব পাচারকারী আটক, ভুক্তভোগী উদ্ধার

কমলগঞ্জে জমির জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৮৯ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহতের স্ত্রী স্বামীকে রক্ষা করতে আসলে তিনিও গুরুতর আহত হয়েছেন। বুধবার (০২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয়সূত্রে জানা যায়, বড় পুতুল সিংহের সাথে তার ছোট ভাই বিপিন সিংহের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। এর জের ঘটনারদিন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে নিহতের ছোট ভাই বিপিন সিংহ ও তার ছেলে নিশি সিংহ পুতুল সিংহের বাড়িতে গিয়ে হামলা চালায়। বড় ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার সময় নিহতের স্ত্রী লক্ষী রানী সিন্হা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। এ সময় এলাকাবাসী আসলে ঘটনাকারী বাবা ও ছেলে পালিয়ে যায়।

মুমুর্ষ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বড় ভাই পুতুল সিংহকে মৃত ঘোষনা করেন। স্ত্রী লক্ষী রানী সিন্হার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain