শিরোনাম :
সাংবাদিক এটিএম তুরাব হত্যাকা-ের জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে (বিপিজেএ) সিলেটের মানববন্ধন শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন বিরোধী দলীয় নেতা সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ ৩ দিন ১২ ঘণ্টা করে করে গ্যাস থাকবে না যেসব এলাকায় সিলেটের মুক্তাদির-আরিফসহ ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার শিক্ষার্থীদের জাপানী ভাষা শেখার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির হাসিনা তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগন তাড়াবে, সরকারকে সিলেটে-ডা. শফিকুর রহমান সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা

মাধবপুরে প্রেমঘটিত সম্পর্কের জেরে তরুণ খুন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকায় প্রেমঘটিত কারণে আতিকুল ইসলাম মিশু(১৭) নামে এক কিশোর খুন হয়েছেন। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। নিহত আতিকুল ইসলাম মিশু মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের দুবাই প্রবাসী শামসুল হকের ছেলে। এই ঘটনায় একই গ্রামের সেলিম মিয়ার ছেলে তারেক মিয়া (২০) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এক্তিয়ারপুর গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল তারেক মিয়ার। আবার ওই মেয়ের সাথে প্রেম করতে চাইছিলেন মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের শফিক মিয়ার ছেলে শিমুল মিয়া (২১)।

স্থানীয়রা জানান, মিতুর সাথে প্রেমে ব্যর্থ হয়ে তারেক মিয়াকে হত্যার পরিকল্পনা করেন শিমুল। বৃহস্পতিবার রাতে ছিল ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল এন্ড কলেজ মাঠে সুন্নি মহাসম্মেলন। দিবাগত রাত দেড়টায় সম্মেলনের পাশের রাস্তায় দলবল নিয়ে অবস্থান করে শিমুল মিয়া। এ সময় আতিকুল ইসলাম মিশু ও তারেক মিয়া সেখানে আসলে শিমুল মিয়া ও তার লোকজন তাদের উপর চাকু নিয়ে ঝাপিয়ে পড়ে।

অতর্কিত এই হামলায় আতিকুল ইসলাম মিশুর পেটে এবং তারেক মিয়ার কোমড়ে চাকুর আঘাতে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন মিশু ও তারেককে উদ্ধার করে সাড়ে ৩টার দিকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। ভোর সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় আতিকুল ইসলাম মিশু মৃত্যুবরণ করে। গুরুতর আহত তারেককে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমের সম্পর্ক থেকে এই ঘটনা ঘটেছে। ঘটনার রহস্য উদঘাটন ও অভিযুক্তদেরকে ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain