শিরোনাম :
সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা মানবিক সহমর্মিতায় টিটন দাসের পরিবারের পাশে আজিজ খান সজিব জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন সিলেটে শারদীয় পূজায় মানতে হবে যে ১২ নির্দেশনা হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফসর খান পক্ষে থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ অনুদান মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের নবীনবরণে-সিউক চেয়ারম্যান কয়েস লোদী

নুরতারা সমাজ কল্যাণ সংস্থার মাসব্যপি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৪২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: গাছ লাগান পরিবেশ বাঁচান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই শ্লোগানকে সামনে রেখে আজ সোমবার নগরীর ছোটমনি নিবাস, বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে নুরতারা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে মাসব্যপি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের সহ-সভাপতি মাহমুদ হোসেন মজুমদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন সমাজসেবা সিলেট এর উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ। তিনি তার বক্তব্যে বলেন আমাদের সামাজিক ও জাতীয় জীবনে বৃক্ষ একটি অপরিহার্য বস্তু। গাছ আমাদের অক্সিজেনের ফ্যাক্টরী। প্রাণীদের মধ্যে অক্সিজেন বিতরণ জীবন বাঁচিয়ে রাখে। গাছ কাঠ দেয়, ছায়া দেয়, এবং দৈনন্দিন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা সিলেট এর সহকারী উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, তমির হোসেন চৌধুরী, নুরতারা সমাজ কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ সেবুল মিয়া, হাজী আমির হোসেন, রুজিনা বেগম, শতাব্দি দে, মোঃ আনোয়ার আলী, তাইজুল ইসলাম, আলী হোসেন, কবির হোসেন শওকত, সুমি বেগম, হুসিয়ার ভান্ডারী, নাজমিন বেগম, আব্দুল বারি, রেখা বেগম, ফারহানা বেগম, জাকির মিয়া, সাইফ আহমদ প্রমুখ।

সভায় বক্তরা সংগঠনকে আরো গতিশীল ও মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষে মানুষের সেবায় আরো বেশি কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান। মাসব্যপি বৃক্ষরোপন কর্মসূচীকে সফল ও স্বার্থক করে তুলার জন্য সংগঠনের সকলের প্রতি আহবান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain