শিরোনাম :
নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে ৬৩৩ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ২৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেটে এসএসসি ’৯১-এর বৃক্ষমেলা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তৌহিদী জনতার’ বাধা উপক্ষো করে বিয়ানীবাজারে জমজমাট নৌকাবাইচ‘ বই মানুষকে শুধু জ্ঞানী নয়, মানবিকও করে তোলে: বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সিলেটে ট্রিপল মার্ডার: ৩ দিনের মধ্যে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ বোয়ালখালী প্রেসক্লাবের সংবর্ধনা সভায়-চিন্ময় বড়ুয়া জাতীয় অর্থনীতিতে সিংহভাগ অবদান রাখছে পোশাক শিল্প বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ: দেশব্যাপী বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

নিরাপদ মনে না করা পর্যন্ত পল্টন এলাকায় যান চলাচল বন্ধ : ডিএমপি

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: যতক্ষণ পর্যন্ত পল্টন এলাকা আমরা পরিপূর্ণ নিরাপদ মনে না করব, ততক্ষণ পর্যন্ত এই এলাকায় যান চলাচল, জনসাধারণের চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপস) বিপ্লব কুমার সরকার।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পল্টন থানার সামনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, আমরা কোনো ব্যক্তিকে টার্গেট করে আটকাচ্ছি না। তবে এখানে এই মুহূর্তে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো অবকাশ নেই।
বিপ্লব কুমার সরকার আরো বলেন, আমরা (পুলিশ) গতকাল সতর্কতামূলক অবস্থানে ছিলাম। কাউকে মারধর, হামলা করার উদ্দেশ্য ছিল না। কিন্তু একপর্যায়ে যখন বিএনপির নেতাকর্মীরা রাস্তায় ব্লক করে অবস্থান নেয়, জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে, তখন পুলিশের পক্ষ থেকে বারবার রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। একপর্যায়ে ডিসি মতিঝিলসহ ঘটনাস্থলে উপস্থিত পুলিশের ওপর অতর্কিত হামলা হয়। যখন পুলিশের ওপর হামলা হয় তখন জনসাধারণের জান-মালের নিরাপত্তার স্বার্থে, বাধ্য হয়েছি অভিযান পরিচালনার জন্য।
মেট্রোপলিটন পুলিশের এই কর্মকর্তা বলেন, পুলিশের ওপর হামলা হয়েছে, ককটেল নিক্ষেপ করা হয়েছে, নাশকতার চেষ্টা হয়েছে, নাশকতার সব ধরনের উপকরণ এখানে আনা হয়েছিল বলেও আমরা জানতে পারি। পরিচালিত অভিযানে নাশকতার যাবতীয় উপাদান আমরা এখান থেকে জব্দ করেছি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain