শিরোনাম :
ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল

বিশ্বজিৎ হত্যার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১০ বছর পর গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৩৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মীর মো. নূরে আলম ওরফে লিমনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লিমন রংপুরের পীরগাছা উপজেলার মীর মো. নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘ ১০ বছর ধরে পলাতক ছিলেন।

 

আজ সোমবার সকালে র‍্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি মো. ফজলুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে নূরে আলম ওরফে লিমনকে গ্রেপ্তার করেছে।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল উশৃঙ্খল লোক। বিশ্বজিৎ একটি দর্জি দোকানের কর্মচারী ছিলেন।

ওই ঘটনায় সূত্রাপুর থানায় করা হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর মীর মো. নূরে আলম ওরফে লিমনসহ আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪।

পরে হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আটজনের মধ্যে দুজনকে বেকসুর খালাস দেন এবং লিমনসহ চারজনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন দেন। হাইকোর্টের রায় ঘোষণার সময়ও মীর মো. নূরে আলম ওরফে লিমন পলাতক ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain