শিরোনাম :
গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: সিলেটে রাষ্ট্রপতি স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতি, পথেপথে অভ্যর্থনা রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা-লিশ কমিশনার

সিলেটে আসছেন শেখ রেহানা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা সিলেট সফরে আসছেন। তবে এটি কোনো সরকারি সফর নয়, তাঁর ব্যক্তিগত সফর।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় ট্রেনযোগে হবিগঞ্জে এসে পৌঁছেছেন শেখ রেহানা। তিনি দ্য প্যালেস হোটেলে রাত্রিযাপন করেছেন। হবিগঞ্জের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখবেন তিনি। এরপর মৌলভীবাজারের বাইক্কা বিল দেখবেন।

সেখান থেকে সিলেট সফরে আসবেন শেখ রেহানা। তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এ ছাড়া জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলাস্থ বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখবেন তিনি।

তবে শেখ রেহানার সিলেট সফরের সময়সূচি বা সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে নারাজ সংশ্লিষ্টরা। নিরাপত্তাজনিত কারণে সময়সূচি সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীও মুখ খুলছে না।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘এটি বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার ব্যক্তিগত সফর। তিনি ব্যক্তিগত কাজেই আসছেন।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain