টেকনাফে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্প থেকে ১টি দেশীয় পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আক্তার ফারুক (২০) নামে এক গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবক নয়াপাড়া মোচনীর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, আজ সোমবার ভোরে থানার উপপরিদর্শক এসএম রউফ বুলবুলের নেতৃত্বে পুলিশের একটি দল নয়াপাড়া মোচনী ক্যাম্পের রাস্তা থেকে অস্ত্র-গুলিসহ আক্তার ফারুককে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে কক্সবাজার আদালতে পাঠানো হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain