শিরোনাম :
সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া

কোম্পানীগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে । আহতরা হলেন, উপজেলার চরার বাজার এলাকার হাফিজ উল্লার ছেলে কাওছার আহমদ (২৪) তার ভাগ্নে মুজিবুর রহমান(২০) ও ছনবাড়ী গ্রামের তাজ উদ্দিন মেম্বারের ছেলে মিনহাজ উদ্দিন (২৮)।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কাওছার মিয়াসহ ৩ জন টুকেরবাজার থেকে চরার বাজার যাচ্ছিলেন। পথিমধ্যে পাড়ুয়া পয়েন্টে আসলে বিপরীত দিক থেকে আসা মিনহাজ উদ্দিনের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কাওছার মিয়া।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাওছার আহমদের অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরণ করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain