শিরোনাম :
মাছ ধরতে মানুষের ঢল-ধলাই নদীতে পলো বাওয়া উৎসব জুড়ী-বড়লেখা সীমান্ত দিয়ে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ফানুস উড়িয়ে সিলেট বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকবো- প্রশ্ন শফিকুর রহমানের ৫ম বারের মতো প্রকাশ্যে গণনা হচ্ছে সিলেট শাহজালাল (র.) মাজারের টাকা প্রবারণা: ধর্মীয় অনুশাসন, আত্মশুদ্ধি ও ফানুস উৎসবের ঐতিহ্য বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন সম্মেলন দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন সিলেটে হামে মৃত্যু ২০০ গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন

রমজানে নিত্যপণ্যের কোনো সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এবার রমজানে নিত্যপণ্যের কোনো সংকট হবে না। আজ বৃহস্পতিবার রাজধানীর হাজারীবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।

দেশে ডলার সংকট থাকলেও পণ্য আমদানিতে কোনো সমস্যা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, পণ্য আমদানিতে এলসি খুলতেও কোনো জটিলতা নেই।

 

এর আগে গত ৪ জানুয়ারি সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ভোজ্যতেল, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, খেজুর ও চিনি রমজান মাসের জন্য দরকারি পণ্য। এ ৬টি পণ্য মজুত রাখার ব্যবস্থা করা হবে। আগামী রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিয়ে কোনো সমস্যা হবে না বলেও আশ্বাস দেন তিনি।

 

সে সময় বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, ‘এলসি খোলা নিয়ে আলোচনা হয়েছে; আমরা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলব। আশা করি, এ সমস্যা শিগগিরই সমাধান হবে।’

এছাড়া রমজান মাস সামনে রেখে বর্তমান অবস্থা বিবেচনায় ভোজ্যতেলের দাম আর বাড়বে না বলেও আশ্বাস দিয়েছিলেন টিপু মুনশি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain