শিরোনাম :
জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা ধর্মঘটের কারণে সিলেটের পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর ভোগা’ন্তি কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন

ট্রাকের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এলপি গ্যাসভর্তি ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। এরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নাওডোবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহতরা হলেন— রোগী জাহানারা বেগম (৫৫), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), গাড়ি চালক জ্বিলানি (২৮), চালকের সহকারী রবিউল ইসলাম (২৬) ও সাংবাদিক মাসুদ রানা (৩০)।

পদ্মা দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন জানান, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে একটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটি। এতে ঘটনাস্থলেই নারীসহ ছয়জন মারা যান।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোরে ঢাকাগামী একটি একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে এলপি গ্যাসবোঝাই ট্রাকের পেছন ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ছয় যাত্রী ঘটনাস্থলে নিহত হন। মরদেহ উদ্ধার করে জাজিরা স্বাস্থ্যকমপ্লেক্স রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain