শিরোনাম :
মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত

শাবিপ্রবির টিলায় দুর্বৃত্তদের আগুন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তেরে ২টি টিলায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে সৈয়দ মুজতবা আলী হলের পেছনের টিলায় আগুন দেয় দুর্বৃত্তরা।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সৈয়দ মুজতবা আলী হল সংলগ্ন টিলায় কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। এতে ২টি টিলায় ৩ থেকে ৪ বিঘা জায়গা পুড়ে গেছে। আগুন লাগার পর ফায়ারসার্ভিসে সদস্যরা সেখানে উপস্থিত হয়, তবে এর আগে আগুন নিয়ন্ত্রণে চলে আসে, কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।

উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, প্রতিবছর নিয়ম করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আগুন লাগছে। এতে প্রাকৃতিক সম্পদের ক্ষতি হচ্ছে। এসব সম্পদের পরিচর্যা করা, রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রশাসনের হলেও, এতে তাদের নিরব ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে, ফলে ভূপ্রকৃতি ও পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে।

ফায়ারসার্ভিসের সিনিয়র কর্মকর্তা মো. বেলাল জানান, আমরা এখানে এসে দেখি আগুন নিবে গেছে, তবে সেখানে ৩ থেকে ৪ বিঘা জায়গা পুড়ে গেছে। এখন আগুন নেই তাই আমরা চলে যাচ্ছি। কীভাবে আগুন লাগছে সেটা আমরা জানতে পারিনি।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain