শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেটে শীতার্তদের পাশে-হাসান জেবুল

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএমএ হাসান জেবুল। শনিবার (২১ জানুয়ারি) সিসিকের নবগঠিত ৩৩নং ওয়ার্ডের শাহপরাণ এলাকার ভাওয়ালটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। জেবুল অ্যান্ড অ্যাসোসিয়েট চ্যারিটির উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় শীতার্তদের উদ্দেশ্যে এটিএমএ হাসান জেবুল বলেন, ‘জেবুল অ্যান্ড অ্যাসোসিয়েট চ্যারিটি দীর্ঘদিন থেকে সিলেটের বিভিন্ন স্থানে চিকিৎসা ক্ষেত্রে অসহায় মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন দুর্যোগে অসহায় ছিন্নমূল মানুষের পাশে থেকেও কাজ করছে। সকলের সহযোগীতা পেলে এধরণের সেবামূলক কাজ অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘এই এলাকার মানুষের সাথে আমার দীর্ঘদিনের হৃদ্যতা রয়েছে। একজন রাজনৈতিক কমী হিসেবে সুখে দুঃখে সব সময় সকলের পাশে থাকার চেষ্ঠা করেছি। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আমি মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তবে আমার এ ধরণের কাজের সাথে নির্বাচনের কোনো সংশ্লিতা নেই। এ এলাকার মানুষের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সিসিকের নতুন ওয়ার্ডে সম্পৃক্ত হওয়ায় আমার দায়িত্ব আরো বেড়েছে। ভবিষ্যতেও এ সম্পর্ক অটুট থাকবে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর কৃষকলীগের সহসভাপতি শেখ মোহাম্মদ আজাদ, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মিটুন দত্ত, যুবলীগ নেতা ফারুক আহমদ মনি, সিলেট মহানগর তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক সুইট পাল সুইট, মহানগর তাঁতী লীগের অর্থ সম্পাদক সুবাশ দাশ ও আলমাছ হাছান আহমদ ছাত্রলীগ নেতা রাহুল তালুকদার। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য সাজেদা বেগম, দেলোয়ার হোসেন নাদিম, সাদেক আলীসহ এলাকার মুরব্বিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain