শিরোনাম :
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন গোপালগঞ্জে নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন যেসব শর্তে সিলেটে আটক ব্যাটারিচালিত যান ফেরত দেবে এসএমপি সিলেটে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সম্পন্ন সিলেটের পরিবহন ধর্মঘট স্থগিত মহানবী (সা.) সর্বশেষ নবী, তাঁর পরে আর কোনো নবী নেই-এটাই আমাদের বিশ্বাস: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনস্বেচ্ছাসেবীদের মিলনমেলা সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে মালিক-শ্রমিকরা সিলেটে এবার প্রাণ গেল যুবকের, হাসপাতালে ভর্তি ১৩৬ হবিগঞ্জে নৃসিংহ মন্দির উদ্বোধন, ৩০ হাজার ভক্ত-দর্শনার্থীর সমাগম

বড়লেখায় অর্থ আত্মসাতের ঘটনায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৬ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: মৌলভীবাজারের বড়লেখায় প্রতারণা করে অর্থ আত্মসাতের ঘটনায় এক আইনজীবীর করা মামলায় স্বামী-স্ত্রীকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাদের ৭ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায়ও দিয়েছেন।

সম্প্রতি বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জিয়াউল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুড়িগ্রাম পৌরসভার সরদারপাড়া এলাকার সৈয়দ মোল্লার ছেলে রিপন মোল্লা ও তার স্ত্রী জেলি খাতুন।

বুধবার বিকেলে বাদি পক্ষের আইনজীবী আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় পৃথক দুটি ধারায় আদালত রিপন মোল্লা ও তার স্ত্রী জেলি খাতুনকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাদের ৭ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায়ও দেন আদালত। রায়ের সময় আসামিরা আদালতে ছিলেন না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭ সালে ১২ অক্টোবর বড়লেখা পৌরসভার বারইগ্রামের বাসিন্দা বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্তের বাসায় জীপসাম বক্স ও লাইটিংসহ যাবতীয় ডিজাইনের কাজ ১ লাখ ২০ হাজার টাকায় সম্পাদনের চুক্তি করেন রিপন মোল্লা। চুক্তি অনুয়ায়ী অগ্রিম ৫০ হাজার টাকা রিপন মোল্লার স্ত্রী জলি খাতুন গ্রহণ করেন। কিন্তু পরে তারা কোনো কাজ না করে গা ঢাকা দেন। দীর্ঘদিন অপেক্ষার পর টাকা ফেরত না পেয়ে আইনজীবী গোপাল দত্ত ওই বছরের ১২ ডিসেম্বর আসামিদের আইনগত বিজ্ঞপ্তি পাঠান। এতে কোনো সাড়া না পাওয়ায় গোপাল দত্ত ২০১৮ সালে রিপন মোল্লা ও তার স্ত্রী জেলি খাতুনের বিরুদ্ধে আদালতে (সিআর-৩০/১৮(বড়) মামলা করেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain