শিরোনাম :
জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা ধর্মঘটের কারণে সিলেটের পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর ভোগা’ন্তি কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন

ফরিদপুরের যৌতুকের জন্য গৃহবধূকে ‘হত্যা’

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: ফরিদপুরের ভাঙ্গায় যৌতুকের জন্য গৃহবধূ শিমলা বেগমকে (২০) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার পৌর সদরের চন্ডীদাসদী গ্রামে এ ঘটনা ঘটে।

শিমলা উপজেলার হামিদের ইউনিয়নের বড় হামিরদী গ্রামের আনোয়ার মাতুব্বরের মেয়ে। শিমলার স্বামী শাহিন মোল্লা ভাঙ্গা পৌর সদরের চন্ডী গ্রামের বাসিন্দা।

 

শিমলার খালা ফাহিমা বেগম জানান, শিমলা ও তার এক প্রতিবন্ধী ভাইকে রেখে দ্বিতীয় বিয়ে করে ঢাকায় যান তার বাবা। অভাবের সংসারে শিমলার মা বিউটি বেগম সংসার ও ভবিষ্যতের কথা চিন্তা করে তাদেরকে খালার কাছে রেখে সৌদি আরব যান। এরপর শিমলার খালা তাকে ও তার ভাইকে লালন-পালন করে গত দুই বছর আগে শিমলার বিয়ে দেন। শিমলার নয় মাস বয়সী এক মেয়ে রয়েছে।

 

তিনি আরও জানান, মাঝে মাঝে শিমলার মা তার স্বামী শাহিন মোল্লার কাছে টাকা পাঠাতেন। টাকা কম দিলে শিমলাকে মারধর করতেন শাহিন মোল্লা। মোটরসাইকেলের জন্যও মারধর করতেন। গতকাল রাতে শাহীন ও তার পরিবারের সবাই মিলে শিমলাকে অত্যাচার করে মেরে ফেলেন বলে অভিযোগ করেন তিনি।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা শিমলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain