শিরোনাম :
দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী ভোরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের-আহত ২০ জন সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল হিমেলের ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে পরিদর্শনে নেমেছে সিউক-সতর্ক মালিকদের কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

ধরাধরপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বিশ্বের বুকে আমাদের গৌরবের একটি বড় স্থান করে দিয়েছে দেশের ক্রীড়াবিদরা। ক্রীড়াঙ্গনে সাফল্যের ধারা অব্যাহত রাখতে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমৃদ্ধ ক্রীড়াঙ্গনের স্বপ্ন দেখেছিলেন। ক্রীড়াক্ষেত্রে সারাবিশ্বে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন ও অসামান্য গৌরব বয়ে আনতে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গন আজ সমৃদ্ধ ও সম্প্রসারিত।
তিনি শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ধরাধপুর পূর্বের মাঠে ধরাধরপুর কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
বিশিষ্ট মুরব্বী মাসুক মিয়ার সভাপতিত্বে ও কামাল আহমদের পরিচালনায় উদ্বোধনী খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট-৩ এর আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি পিপি এডভোকেট নিজাম উদ্দিন। উদ্বোধনী খেলায় স্বাগত বক্তব্য রাখেন হোসেন মিনহাজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক হুমায়ুন আহমদ, ট্রাফিক সার্জেন্ট শাওন, মাজারুল ইসলাম শাকিল, বিশিষ্ট ব্যবসায়ী সায়েম আহমদ প্রমুখ। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, আহাদ আহমদ। উদ্বোধনী খেলায় কোম্পানীগঞ্জ একাদশ ও তাজপুর একাদশ অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain