শিরোনাম :
সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা সিলেট গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ এনসিপিকে হবিগঞ্জে ঢুকতে দেয়নি পুলিশ, কামাইছড়া তদন্ত কেন্দ্রে নিল মামলার আবেদন ৮নং ওয়ার্ডস্থ জালালিয়া এলকায় সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদক ও ছিনতাই বিরোধী উঠান বৈঠক সম্পন্ন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলায় নিহত ৩০

প্রকৌশলী মাহতাব উদ্দিন আহমেদ’র মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: প্রকৌশলী মরহুম মাহতাব উদ্দিন আহমেদ’র সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে গত ১৫ ফেব্রুয়ারী বাদ যোহর দরগাহ হযরত শাহজালাল (রঃ) মাজারের এতিমখানায় এতিম শিশুদের খাওয়ানো, দোয়া ও মাহফিল অনুষ্টিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব বোরহান উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান শিপলু প্রমুখ।

প্রকৌশলী জনাব মাহতাব উদ্দিন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী। তিনি ২০১৬ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। জনাব মাহতাব উদ্দিন আহমেদ তার দীর্ঘ কর্মজীবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন বোর্ড ও যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি বিশ্ব ব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জনাব মাহতাব উদ্দিন আহমেদ ১৯৪০ সালে সিলেট শহরের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভি ওয়াজিব উল্লাহ অবিভক্ত ভারতের আসামের বন কর্মকর্তা ছিলেন। তার পুত্র অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান হিসাবে কর্মরত আছেন আর কন্যা সিজানা মাহতাব ব্যাংকার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain