শিরোনাম :
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী নগরীতে ট্রাফিক পুলিশদের মধ্যে মদন মোহন কলেজ ছাত্রদলের ইফতার বিতরণ বড়লেখায় বিএনপি নেতার হাতে ভিজিএফ কার্ড দিল প্রশাসন গোয়াইনঘাটে মুরগির খামার থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার বাগেরহাটে বর–কনে সহ নিহত ১৩ জনের মর্মান্তিক দুর্ঘটনায় শান্তিগঞ্জ সমিতি সিলেট এর শোক” সিলেটে ঈদের শুভেচ্ছার আড়ালে প্রচারে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা আখালিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন মাওলানা হাবিবুর রহমান বিএসটিআই সিলেট কতৃক মদিনা মাকের্টে ওজন ও পরিমাপ যন্ত্রপাতি ভেরিফিকেশন অভিযান গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টারের খাদ্য সামগ্রী বিতরণ

জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন’র প্রতিনিধি সভা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, পরিবহণ শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। শ্রমিকদের যেকোন যৌক্তিত আন্দোলনে সরকারের সহমত রয়েছে। সরকার পরিবহণ শ্রমিকদের লাইসেন্স ও স্মার্টকার্ড প্রাপ্তিতে সহজতর করতে কাজ করে যাচ্ছে।
তিনি শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চন্ডিপুলস্থ শুভেচ্ছা কমিটিউনিটি সেন্টারে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ৭০৭ এর আওতাভুক্ত সকল চালক ও শ্রমিকদের ড্রাইভিং লাইসেন্স ও স্মার্ট কার্ড সংক্রান্ত বিষয়ে সড়ক পরিবহণ আইন- ২০১৮ এর বান্তবায়ন সংক্রান্ত বিষয় সহ সাংগঠনিক বিষয়াদি নিয়ে সকল উপ-পরিষদ ও উপ-কমিটির নেতৃবৃন্দের সাথে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ৭০৭ এর সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহণ ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া আহমদ এর সভাপতিত্বে ও ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের নির্বাহী সদস্য মো. আজাদ মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানী নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ৭০৭ এর কার্যকরি সদস্য সুন্দর আলী, সম্পাদক আজাদ মিয়া, যুগ্ম সম্পাদক সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, কোষাধ্যক্ষ মামুন রশিদ, দপ্তর সম্পাদক কাওছার প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain