শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে খান জামালের নেতৃত্বে নগরীতে মশাল মিছিল ভোরে সিলেটে চার বাসে আগুন দিল দুর্বৃত্তরা-ঘটনাস্থলে ছুটে যান কয়েস লোদী দেশজুড়ে চলমান নাশকতায় সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী সিলেটের নাহিদ গ্রেফতার সিলেটবাসীকে ৩ সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের মতবিনিময় সভা

সারাদেশে পবিত্র শবেমেরাজ পালিত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পালিত হয়েছে পবিত্র মেরাজের রজনী। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে মেরাজের পবিত্র রাত পালন করেছেন। আল্লাহর নৈকট্য লাভে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ-তাহলিল, জিকির-আসকার করেন মুসল্লিরা।

ফারসি শব অর্থ রাত এবং আরবি মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বারোহণ বা ঊর্ধ্বগমন। মহিমান্বিত এ রাতে আল্লাহ তায়ালার হুকুমে নবী হজরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বলোকে গমনের সৌভাগ্য লাভ করেন। তিনি স্রষ্টার সঙ্গে সাক্ষাৎ লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে একই রাতে দুনিয়ায় ফিরে আসেন। এ কারণে রাতটি মুসলিমদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মেরাজ ইসলামের ইতিহাসে এমনকি পুরো নবুওয়াতের ইতিহাসেও এক অবিস্মরণীয় ঘটনা। কারণ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) ছাড়া অন্য কোনো নবী এই পরম সৌভাগ্য লাভ করতে পারেননি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain