শিরোনাম :
সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

‘‘সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সিলেট জেলায় ১৩১ জন কনস্টেবল নিয়োগ’’

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ‘যোগ্যতা যার চাকুরী তার’ এ স্লোগানকে সামনে রেখে গত ১১-১৩ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ টানা ০৩ দিন ব্যাপী সিলেট জেলা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পুরুষ/নারী পদে নিয়োগের জন্য শারীরিকভাবে যোগ্য প্রার্থী বাছাই করা হয়। এর আগে অনলাইনে আবেদনের প্রেক্ষিতে ৩৯৫৭ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করে ফিজিক্যাল এন্ডোরেন্স টেস্টের জন্য মাঠে আহ্বান করা হয়।

আবেদনকারীদের মধ্যে ২৫১২ জন চাকুরী প্রত্যাশী মাঠে উপস্থিত থেকে নিজেদের শারিরীক সক্ষমতার পরিচয় দেন। ০৩ দিনের শারিরীক সক্ষমতা যাচাই প্রক্রিয়ায় ৮০১ জন প্রার্র্র্থীকে শারিরীকভাবে যোগ্য বলে বিবেচিত করা হয়। শারিরীকভাবে যোগ্য প্রার্থীদের গত ১৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ৮০১ জন প্রার্থীর মধ্য হতে ২৭ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ ঘোষিত ফলাফলে ২৬৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়। একই দিন উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ কমিটি কর্তৃক সাক্ষাতকার গ্রহণ করে শূণ্য পদের বিপরীতে ১৩১ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রার্থীদের মধ্যে ১১১ জন পুরুষ এবং ২০ জন নারী প্রার্থী রয়েছেন।

নিয়োগ কমিটির প্রধান সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিয়োগ প্রাপ্তরা আগামীতে দেশ সেবায় ও কর্ম ক্ষেত্রে নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain