শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বর্ষপূর্তিতে সিলেটে ভালোবাসায় সিক্ত সময়ের আলো

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক সময়ের আলোর প্রতিষ্ঠা বার্ষিকী। জন্মদিনের কেক কাটা আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে সময়ের আলো সিলেট অফিস।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত পৃথক পৃথক কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামান সিলেট মহানগর বিএনপি’র সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনন্দ সরকার, সিলেট মোবাইল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবু বকর, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সভাপতি আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ।
বর্ষপূর্তি অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান সময়ের আলোর স্টাফ রিপোর্টার দিপু সিদ্দিকী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাবিবুল হাসান রিজভী এবং ফটো সাংবাদিক আজমল আলী।
শুভেচ্ছা বিনিময় কালে আগত অতিথিরা বলেন সময়ের আলো পাঠকের চাহিদা মিটিয়ে এগিয়ে চলছে। দেশ ও দশের কথা আপসহীনভাবে প্রকাশ করে যাচ্ছে। সত্য প্রকাশে আপসহীন থাকায় সময়ের আলো পাঠকদের প্রতিনিয়ত নতুন কিছু তুলে ধরছে।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও মোবাইলে সময়ের আলোর সমৃদ্ধি ও সফলতা কামনা করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পুলিশ সুপারের পক্ষে মিডিয়া অফিসার শ্যামল বনিক, সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain