শিরোনাম :
সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি এবং মাতৃ সম্মাননা সম্পন্ন কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী সিলেটের চাঁদনীঘাটে যে প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচারে মশাল মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমান এর সিলেট পূণ্যভূমিতে আগমন উপলক্ষে মহানগর ছাত্রদল স্বাগত মিছিল সিলেটের ৪ জেলায় বন্যার শঙ্কা

এডেক্সেল আই এ এল পরীক্ষায় আফজাল’র সাফল্য

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিগত জানুয়ারি ২০২৩ সনে অনুষ্ঠিত পিয়ারসন এডেক্সেল পরিচালিত আই এ এল পরীক্ষায় ৪টি বিষয়ে অংশ নিয়ে সৈয়দ মোহাম্মদ আফজাল ১ বিষয়ে এ* এবং ৩টি বিষয়ে এ পেয়ে বিশেষ সাফল্য অর্জন করেছে।
আন্তর্জাতিক এ পরীক্ষায় এ অথবা এ* প্রাপ্তি অসাধারণ সাফল্য হিসেবে বিবেচিত। বৃহস্পতিবার (২ মার্চ) পিয়ারসন এডেক্সেল কর্তৃক এই ফলাফল প্রকাশিত হয়।
কৃতি ছাত্র আফজাল শুধু এ লেভেলে নয়, ২০২১ সালের আই জি সি এস ই পরীক্ষায় ৯টি বিষয়ে এ* (৯ গ্রেড) এবং ১টি বিষয়ে এ (৭ গ্রেড) পেয়ে বিশেষ সাফল্য অর্জন করেছিল। পিয়ারসন এডেক্সেলের ২০১৬ সাল এবং ২০১৯ সালের প্রাথমিক ও জুনিয়র পরীক্ষায়ও সিলেটের একমাত্র শিক্ষার্থী হিসেবে সম্মানজনক ‘এডেক্সেল হাই এচিভার এ্যাওয়ার্ড’ অর্জন করে।
২০০৬ সালের অক্টোবরে জন্ম নেওয়া আফজাল মাত্র ১৬ বছর ৬ মাস বয়সে কলেজ জীবনের এ গুরুত্বপূর্ণ ধাপ ঈর্ষনীয় সাফল্যের সাথে সম্পূর্ণ করে বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশের জন্য নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছে।
সিলেট বৃটিশ কারিকুলামে গণিতের জনপ্রিয় শিক্ষক সৈয়দ ইমরান আহমদের দুই সন্তানের মধ্যে প্রথম আফজাল। ভবিষ্যতে সে প্রকৌশল বিষয়ে উচ্চতর পড়াশুনা করতে আগ্রহী। সিলেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের এই কৃতি ছাত্র তার সাফল্যের জন্য মা-বাবা, কলেজের শিক্ষক-শিক্ষিকা বিশেষ করে পদার্থ বিজ্ঞানের কামাল স্যার, রসায়নের আব্দুল্লাহ স্যার এবং সিনিয়র ব্যাচের শিক্ষার্থী বাঁধন রায়ের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ বলে জানায়। সে ভবিষ্যত সাফল্যের জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain